চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
- জাকির হোসেন পিংকু,
-
২০২৩-০৮-১৭ ১৬:৪০:৫২
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় শামসুল হক (৪১) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ডা অনাদয়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭আগষ্ট) দুপুর আড়াইটার দিকে সিনিয়র দায়রা জজ আদীব আলী আসামীর উপস্থিতিতে দন্ড ঘোষণা করেন। শামসুল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ার মো: ফজর আলীর ছেলে।
রাষ্টপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০২০ সালের ২৩ ডিসেম্বর শামসুলের বাড়ির সামনে অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা। এসময় ৫৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় ২৩ ডিসেম্বরই সদর থানায় মামলা করেন র্যাবের নায়েব সুবেদার মো.আবু তালেব। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক আশীষ সরকার ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী শামসুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।