মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ে নতুন উপাচার্য

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-০৭ ২৩:১১:৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রায় ৮ মাস পদ শূণ্য থাকার পর চাঁপাইনবাবগস্থ এ´িম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় বাংলাদেশ  এ  নবনিযুক্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন ড. মো: সফিকুল বারী। বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিষ্টার এবং জনসংযোগ কর্মকর্তা মুসা বাপ্পি জানান,গত ২২ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের (বেসরকারি বিশ^বিদ্যালয়-২ শাখা) সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়,দিনাজপুরের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেষ্ট্রি এন্ড এনভায়ারনমেন্টের অধ্যাপক ড. মো: সফিকুল বারীকে এ´িম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর গত ১ জুলাই ড. মো: সফিকুল বারী ঢাকায় এ´িম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডে যোগদানপত্র জমা দেন। সোমবার(৭জুলাই) সকালে  বিশ^বিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ  শহরের প্রধান ক্যাম্পাসে তাঁকে বরণ করে নেয়া হয়।
এ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ´িম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড এবং এক্সিম ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো: নজরুল ইসলাম (স্বপন)। বিশ^বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড সদস্য হাবিবুল্লাহ ডেেনর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য  হারুনুর রশীদ এবং আমিনুল ইসলাম,এক্সিম ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আমিন ফারুক,খন্দকার মামুন,এসএম রেজাউল করিম, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ,এ´িম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ক্যাপ্টেন(অব;) জিয়াউল আহসান,ভারপ্রাপ্ত রেজিষ্টার ড.মাহাবুবুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডীন,ফ্যাকাল্টি ও বিভাগীয় প্রধানগণ সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মূখে  ২০২৪ সালের ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য প্রফেসর ড.এবিএম রাশেদুল হাসানকে অব্যহতি প্রদান করে। এরপর থেকেই এ´িম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় উপাচার্য শূণ্য ছিল। 


এ জাতীয় আরো খবর