প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে অবঃ সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার পটল বাজার প্রাঙ্গনে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়নের মহিলাদলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত অভিযোগ করে বলেন, মো. আনিসুর রহমান অবঃ সেনা সদস্য, ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানীর বাসিন্দা। সে বর্তমানে অব:প্রাপ্ত সেনা সদস্য।পরিবার নিয়ে সে এলেঙ্গায় বসবাস করছেন। মো. আনিসুরের হয়রানী মূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে আমরা এলাকাবাসী সংবাদ সম্মেলন করছি। সে প্লাসটিক ভাঙ্গারির ব্যবসার সাথে জড়িত। কিছুদিন আগে এক ব্যপারী মালামাল দেওয়া নেওয়া করতো। মালামাল দেওয়া নেওয়ার প্রেক্ষিতে পটল বাজারের সোহেল ব্যপারীকে পুলিশে নিয়ে যায়। পরে সোহেল কালিহাতী থানায় জবানবন্ধীতে আনিসুর রহমানের নাম উল্লেখ করেন।
সোহেল বলেছে আমি আনিসুরকে মালামাল দিয়েছি। পরে মগড়ার আরেকজনের নাম উল্লেখ করলে সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
দূর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল লতিফ জানান,মামলার নথিপত্রে আনিসুরের কোথাও নাম নাই,পুলিশ একটি ফেসবুক পোষ্ট দিয়ে তাকে হয়রানি করছেন।
কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন,চুরির ঘটনায় একটি মামলা হয়েছে।ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।আনিস নামের কাউকে আমি চিনিনা।তাকে হয়রানি করার প্রশ্নই উঠেনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আঃ লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমানিক, হাজী আঃ মালেক মাষ্টার মাতাব্বরসহ এলাকাবাসী।