বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে মোহাম্মাদ আলি আসগার লবীর মতবিনময়

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া
  • ২০২৫-০৭-০৫ ১৭:০৩:৩১

খুলনা ৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী আসগর লবি'র ডুমুরিয়ায় কর্মরত সাংবাদদের সাথে আজ দুপুর ১ টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫জুলাই দুপুর ১টায় ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়ের আলী মিলনায়তনে ডুমুরিয়া ফুলতলা এর প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সাম্যের এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডুমুরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লবি তার বক্তব্যে বলেন  আমি ‌খুলনা ২আসনের সাবেক সংসদ ও  বাংলাদেশ ক্রিকেট বোর্ড'র সভাপতি ছিলাম ,সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ‌ আমি ডুমুরিয়ার সন্তান, আমার বেড়ে ওঠা, ব্যবসা-বাণিজ্য খুলনা কেন্দ্রিক হওয়ায় এলাকায় আসা যাওয়া কম। এখন আমি ‌ডুমুরিয়াতে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করছি। আমি ডুমুরিয়াতে একটি বাড়ি করবো এবং এলাকার মানুষের সাথে সময় দিব।
আমার ডুমুরিয়া ফুলতলা এলাকার মানুষের সাথে পরিচিত কম। আগামীতে আপনারা আমার সাথে থাকলে আমি খুলনা ৫আসন থেকে বি এন পির প্রার্থী এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারবো। আমি ডুমুরিয়ার সর্বস্তরের মানুষের দোয়া এবং ভালোবাসা চাই। মতবিনিময় শেষে উপস্থিত সকল সাংবাদিকদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা ‌গাজী আব্দুল হালিম, খান আফজাল হোসেন,  আক্তার হোসেন, ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান সোহাগ, ডুমরিয়া প্রেস ক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সহ কর্মরত সকল  সাংবাদিক ও নেতৃবৃন্দ।।

 


এ জাতীয় আরো খবর