বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রংপুরের ৩৩ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের,নতুন নির্বাচনী কৌশলে চমক

  • রংপুর সংবাদদাতা
  • ২০২৫-০৭-০৫ ০০:৪২:৩৩
ছবি সংগৃহিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় দলের নেতারা আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
দলটি জানিয়েছে, রংপুর বিভাগের সব জেলার প্রতিটি আসনেই জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এই ঘোষণাকে জামায়াতের পক্ষ থেকে 'ভবিষ্যতের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের একটি স্পষ্ট বার্তা' হিসেবে তুলে ধরা হয়।

ঘোষিত আসনভিত্তিক প্রার্থীরা:
রংপুর জেলা:
রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী
রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম
রংপুর-৩: অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
রংপুর-৪: মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খান
রংপুর-৫: গোলাম রাব্বানী
রংপুর-৬: মাওলানা নূরুল আমিন

দিনাজপুর জেলা:
দিনাজপুর-১: মতিউর রহমান
দিনাজপুর-২: অধ্যক্ষ আফজাল হোসেন আনাম
দিনাজপুর-৩: অ্যাডভোকেট মনিরুল আলম
দিনাজপুর-৪: আবতাব উদ্দিন মোল্লা
দিনাজপুর-৫: আনোয়ার হোসেন
দিনাজপুর-৬: আনোয়ারুল ইসলাম

নীলফামারী জেলা:
নীলফামারী-১: অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার
নীলফামারী-২: (প্রার্থী ঘোষণা হয়নি)
নীলফামারী-৩: ওবাইদুল্লাহ সালাফি
নীলফামারী-৪: মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম

লালমনিরহাট জেলা:
লালমনিরহাট-১: আনোয়ারুল ইসলাম
লালমনিরহাট-২: অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
লালমনিরহাট-৩: হারুনুর রশিদ

কুড়িগ্রাম জেলা:
কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রাম-২: অ্যাডভোকেট ইয়াসিন আলী
কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক

গাইবান্ধা জেলা:
গাইবান্ধা-১: অধ্যাপক মাজেদুর রহমান
গাইবান্ধা-২: আব্দুল করিম
গাইবান্ধা-৩: অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম
গাইবান্ধা-৪: ডা. আব্দুর রহিম সরকার
গাইবান্ধা-৫: মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস

ঠাকুরগাঁও জেলা:
ঠাকুরগাঁও-১: দেলোয়ার হোসেন
ঠাকুরগাঁও-২: আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-৩: মিজানুর রহমান
প্রার্থী তালিকা ঘোষণার সময় জামায়াত নেতারা বলেন, “দেশের গণতন্ত্র রক্ষায় ইসলামী মূল্যবোধসম্পন্ন, স্বচ্ছ ও জনভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এই প্রার্থীতার ঘোষণা।” তারা বলেন, রংপুর বিভাগ হবে ‘পরিবর্তনের সূতিকাগার’।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভাগীয় পর্যায়ের নেতা, কর্মী এবং হাজারো সাধারণ জনগণ অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামীর এমন আত্মবিশ্বাসী প্রার্থী ঘোষণা জাতীয় রাজনীতিতে দলটির সক্রিয়তা ও ভবিষ্যৎ নির্বাচনী পরিকল্পনার একটি স্পষ্ট ইঙ্গিত। যদিও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন একসময় বাতিল হয়েছিল, তবে সাম্প্রতিক আদালতের রায় ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতে দলটি এখন বৈধ রাজনৈতিক দলের মর্যাদা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

 

#জামায়াতে_ইসলামী #রংপুর_নির্বাচন #জাতীয়_নির্বাচন_২০২৫ #বাংলাদেশ_রাজনীতি #নির্বাচনী_প্রার্থী #রংপুর_বিভাগ


এ জাতীয় আরো খবর