রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ এইচএসসি এবং সমমানের পরীক্ষার প্রথমদিন অনুপস্তিত ২০৮ জন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৬ ২০:২৫:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষা। প্রশাসন,পরীক্ষাকেন্দ্র এবং শিক্ষক-পরীক্ষার্থী সূত্রে জানা গেছে,জেলাব্যাপী নির্বিঘœ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহিস্কারের কোন ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(২৬জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় জেলার ২৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৫০৫ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ২০৮ জন। এইচএসসি পরীক্ষার ১৫টি কেন্দ্রে ৮,৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৩৪ জন। প্রথমদিন বাংলা আবশ্যিক প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কুরআন মাজিদ বিষয়ের আলিম পরীক্ষায় ৩টি কেন্দ্রে ৮২৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৫৫ জন। এছাড়া এইসএসসি(বিএম-ভোকেশনাল) বাংলা দ্বিতীয় পত্রের ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৯ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) সালমা আক্তার বলেন, জেলাব্যাপী কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এক্্িরসকিউটিভ ম্যাজিষ্টেটগণ পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।


এ জাতীয় আরো খবর