চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে গত ৯ জুন সকালে আব্দুল বাসেদ আলী নামে এক ব্যাক্তিকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় দায়ের মামলায় এজাহারনামীয় পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- সুবইল গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আরজেদ আলী টুনু(৫৫) এবং একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে সিয়াম আলী(২০)। আরজেদ আলীকে র্যাব-১২ এর সাথে যৌথ অভিযানে সিরাজগঞ্জ এবং সিয়ামকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট গোলোযোগের সূযোগে পূর্ব শত্রæতার জেরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ সময় নিহতের নিকটাত্মীয় এক নারীসহ দু’জন গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতের মেয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।
সোববার(২৩ জুন) সকাল ১০টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার পর র্যাব আসামী গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধরাবাহিকতায় গত রোববার(২২জুন) বিকালে সিরাজগঞ্জের তাড়াশ থানার দবিরগঞ্জ বাজার হতে র্যাব-১২ এর সাথে যৌথ অভিযানে ১০ নং আসামী আরজেদ আলীকে এবং রাজশাহী মহানগরের মতিহার থানার তালাইমারী মোড় এলাকা থেকে ৮ নং আসামী সিয়ামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।