একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম-
একটা ভীষণ সুন্দর সাপ আমার বাসায় এসেছে
আমি কাছে গেলাম!
কেমন আছে জানতে চাইলাম?
তার জন্য দুইটা রজনীগন্ধার স্টিক বাড়ায়ে দিলাম
সে আমার বৃদ্ধাঙ্গুলিতে দুইটা কামড় দিলো!!
সোনালী রঙের সাপটাকে বললাম আমি মরে গেলে!!!
নির্বিকার তার লেজগুটানো চকচকে শরীরের দিকে
তাকাতে তাকাতে শুনলাম কারা জানি বলতেছে
এমন সাপ আগে দেখেনি!!!!