বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সাবেক মেয়র শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বরগুনায় ভূক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

  • এম আর অভি,
  • ২০২৫-০৬-১৮ ২৩:৫৯:২৬

বরগুনা প্রতিনিধি : পাওনা টাকা চাওয়ার কারনে একটি পরিবারকে হত্যার হুমকি দিয়েছেন বরগুনার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, এমন অভিযোগে বুধবার দুপুরে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারের ঐ নারী । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারী বরগুনার প্রয়াত ব্যবসায়ি মিন্টু জোমাদ্দারের স্ত্রী  ফেরদৌসী বেগম  জানান, পাওনা টাকা চাইতে গেলে জীবন নাশের হুমকী প্রদান করছেন সাবেক মেয়র মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, আমি মোসাঃ ফেরদৌসী বেগম আমার  স্বামী মৃত জিয়াউল আহসান মিন্টু জোমাদ্দার , পুলিশ লাইন সড়ক, বরগুনা। সাবেক মেয়র  ও সাবেক সাধারণ-সম্পাদক পৌর আওয়ামীলীগ বরগুনা ও সাবেক সদস্য জেলা আওয়ামীলীগ তিনি আমাদের  নিকটতম প্রতিবেশী ও পারিবারিক বন্ধু ছিলো। ১৯৯২ সন হতে আমরা একসাথে পুলিশ লাইনে পাশাপাশি বসবাস করে আসছি। আমার স্বামী ও আমার একমাত্র ছেলে রনি জোমাদ্দার বেঁচে থাকতে শাহাদাৎ হোসেন এর সাথে ব্যবসায়িক বহু লেনদেন ছিল। আমি স্ব-চোখে দেখেছি এবং জেনেছি। আমার স্বামী ২০১৬ সালে এবং আমার একমাত্র ছেলে রনি জোমাদ্দার ২০১৯ সালে দূরারোগ্য ক্যান্সারে মৃত্যুর পরে ১৬/১১/২০২১ তারিখে শাহাদাৎ হোসেন ভাই ও তার স্ত্রী আমার বাসায় এসে ব্যবসার জন্য আমার নিকট থেকে প্রথমে ২০ লক্ষ টাকা পরে ৫ লক্ষ ও ৩ লক্ষ সর্বমোট ২৮ লক্ষ টাকা নেয়। কিন্তু দুঃখের বিষয় ২০২১ সালের পর হইতে আজ পর্যন্ত আমাদের দিচ্ছি দিচ্ছি বলেও আর দেয়নি।  সে শত শত কোটি টাকার মালিক হওয়া স্বত্বেও আমাকে ঘুড়াইতে থাকে। এর পরে আমার এক মাত্র মেয়ে জামাই সোহেল পঞ্চায়েত  (শাহাদাৎ হোসেন) কে বার বার টাকার তাগাদা দিলে সে বিরক্ত হয়ে আমাকে হুমকী ধামকী দিতে থাকে।  গত ঈদুল আযহার এর দুই দিন আগে কিছু অপরিচিত যুবক আমার বাসায় এসে আমাকে এই বলে হুমকি দিয়ে যায় যে, আপনি মেয়র শাহাদাৎ হোসেন এর কাছে কোন টাকা পয়সা পাবেন না। যদি ফের আপনার জামাই টাকা পয়সা দাবী করে তাহলে বুঝে নিবেন জীবন আগে ? না টাকা আগে? সেই থেকে আমি আমার এতিম ২ নাতী নিয়ে বাসা ছাড়া। আমি আমার মেয়ের বাসায় আর আমার নাতীরা ও ছেলে বউ তার নানা বীর মুক্তিযোদ্ধা  হাবিবুর রহমান এর শহরের কেজি স্কুল সড়কের বাসায় অবস্থান করছে। আমরা তাদের ভয়ে বাসায় ফিরতে পারছি না। কারণ তার টাকার জোড়ে আমাদেরকে পৃথিবী থেকে নাই করে দিতে পারে এই আশংঙ্কায়। আমার বড় নাতী রেজোয়ান এ বছর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী। শাহাদাৎ হোসেন এর ক্যাডার বাহীনির ভয়ে সে বাহিরে কোচিং ও স্যারদের কাছে প্রাইভেট পড়তে যেতে  পারছে না।আমি বরগুনা জেলা প্রশাসনের সহায়তায় পাওনা টাকা আদায়পূর্বক নিরাপত্তা কামনা করছি।
ফেরদৌসি বেগমের মেয়ের জামাই সোহেল পঞ্চায়েত জানান,তিনি দুটি হত্যা মামলার আসামি। আমরা তার অফিস কর্মকর্তা ও পরিবারের সাথে বারবার তাদের সাথে বৈঠক করেছি কিন্তু তারা টাকা দেয়নি উল্টো সাবেক মেয়রের মেয়ে মিতু থানায় আমদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে।
এ বিষয়ে বরগুনার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেনের কাছে জানতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
 


এ জাতীয় আরো খবর