আজ ১৭ জুন, মঙ্গলবার ২০২৫ ইং তারিখে পবিত্র ঈদুল আযহা পালন শেষে কর্ম ফেরত ও সাধারন মানুষের নিরাপদে ও নির্বিঘেœ যাতায়াতের লক্ষ্যে ও সর্বসাধারণকে আইন মেনে চলার আহবান জানিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে বিকেল ৪:৩০ মিনিটে রাজশাহী মহানগরীর ভদ্রা বাসষ্ট্যান্ড মোড়ে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- সবুজ আলী, সদস্য- আজমেরি পাঁপিয়া,তমা, আফ্রিদি,রাকা প্রমুখ।