কে বলে তুমি নেই আমাদের মাঝে
তুমি আছো নিত্য নব কাজে ভোর সাঝে
প্রাতঃস্মরণীয়, অনুকরণীয় হয়ে।
কায়ার মায়া ছিন্ন করে কিছু কুলাঙ্গার
পাঠিয়েছে তোমায় পরলোকে তবু
এলোকে লোকারণ্যে নিয়ত শুনতে পাই
তোমার পদচারণার শব্দ সম্ভার।
কানে বাজে নিয়ত তোমার বজ্রকন্ঠ ধ্বনি
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।
নিখিল বিশ্বে তুমি উর্ধ্বে, তুমি পরলোকে
ভুলোক দুলোক গোলকে
রয়েছো ধরা মাঝে চলে গেছো দূর লোকে
তবু জানি মনে আছো নিত্য নতুন অবয়বে।
দানে তুমি দাতা, প্রাণে মহাপ্রাণ
হৃদয়ে তুমি হৃদয়াধিরাজ
বাঙালীর জীবনে তুমি আদর্শ, চেতনা
বিদ্যায় তুমি নীতি।
বিশ্বাস দৃঢ়তায় অন্যায়ের বিরুদ্ধে অবিচল
স্বপ্নদ্রষ্টা তুমি এ ভূখণ্ডের
দেখি নভোনীলে শৈল সাগরে
রবি শশী তারকা গ্রহ থেকে গ্রহান্তরে তোমার প্রতিচ্ছবি।
তুমি আছো হৃদয় থেকে হৃদয়ে
জীবন থেকে জীবনে, জন্ম থেকে প্রজন্মে
তুমি আছো নিত্য নব কাজে ভোর সাঝে
কে বলে তুমি নেই আমাদের মাঝে।।