সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

সড়কে চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-১৪ ১৮:৩০:১১

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও অবৈধ যান বাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুন রোজ শনিবার বিকেল ৫ টায় বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে বেপরোয়া গতি, হেলমেট বিহীন মটর সাইকেল চালানো, অতিরিক্ত ভাড়া আদায় ও বৈধ কাগজপত্র না থাকা সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ইউনিক পরিবহনসহ বিভিন্ন যান বাহনে মামলা প্রদান করা হয় বলে জানিয়েছেন সার্জেন্ট মোঃ আশ্রাফ উদ্দিন ভূইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সার্জন্ট মো: ইমরান, সার্জেন্ট মোঃ রেজাউল ইসলামসহ অন্যান্যরা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 


এ জাতীয় আরো খবর