চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে এবং গোমস্তাপুর উপজেলায় বিজিবি এবং র্যাবের দুটি পৃথক অভিযানে ২৪১ বোতল ফেনসিডিলসহ এক বাক্তি আটক এবং দুটি মোটরসাইকেল জব্দ হয়েছে। শিবগঞ্জে বিজিবি’র অভিযানে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে পাচারকালে ১৪১ বোতল ফেনসিডিল জব্দ হয়। ঈদ উপলক্ষে মাদক পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্যে অভিযানটি চালানো হয়। এদিকে গোমস্তাপুরে র্যাবের অভিযানে মাসুদ রানা(৪০) নামে এক ব্যাক্তি মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিরয়িা বলেন,বুধবার (১১জুন) সকাল সোয়া ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের টাপ্পুর গ্রামে পাকা সড়কের উপর কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহলদল যানবাহন তল্লাশী শুরু করে। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/১ এস হতে বাংলাদেশের প্রায় ১ কিলোমিটার ভেতরে ওই গ্রামে তল্লাশী চলাকালে একটি মোটরসাইকেল আরোহি দুই ব্যাক্তি তল্লাাশীর মুখে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।পরে বিজিবি ওই মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে থেকে ও সীট কভারের নীচ থেকে ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এদিকে র্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুরের চর উদয়ননগর টোলঘর এলাকার সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হন মাসুদ রানা।
এসব ঘটনায় শিবগঞ্জ এবং গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।