সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • বন্ধু বন্ধু খেলা
  • ২০২৫-০৬-১০ ১৮:২০:৪৭

অনেক হল বন্ধু বন্ধু খেলা ।
উড়লো কত বন্ধু রূপী ফানুস । 
চারপাশে এই মুখ মুখোশের ভীড়ে 
এলো কত হরেক রকম মানুষ ।
 
এমুখ ওমুখ খুঁজছি তোকে কত  
খুঁজছি তোকে মুখোশ মেলার ভীড়ে । 
দিন গড়িয়ে সন্ধ্যা নামা দেখে 
বন্ধু আমার হয়তো গেলি ফিরে ।

আর কতদিন ফিরবো খুঁজে তোকে ? 
আর কিভাবে খুঁজবো তোকে বল ! 
বন্ধু ভেবে যাকেই দেখি ছুঁয়ে , 
সবার মুখেই বন্ধু হবার ছল । 

তোর নামে রোজ দিচ্ছি বিজ্ঞাপণ । 
বিজ্ঞাপণের কাগজ উঠছে জমে । 
মিশছে না জল ,  নাড়ছি চামচ  যতই 
দ্রাব্য-দ্রাবক স্পষ্ট ফারাক ক্রমে । 
 


এ জাতীয় আরো খবর