মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠক নিশ্চিত

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-১০ ১৫:৩৪:৫৪
ছবি সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মহাসচিব মির্জা খখকরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন, আগামী ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা দপ্তর থেকেই এই আয়োজন করা হয়েছে এবং ইতোমধ্যে ড. ইউনূস তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই দ্বিপাক্ষিক আলোচনা।
বৈঠককে কেন্দ্র করে সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। সেখানে তারেক রহমান উপস্থিত থেকে অন্যান্য নেতাদের সঙ্গে ড. ইউনূসের সঙ্গে আলোচনার প্রস্তুতি ও অংশগ্রহণ নিয়ে মতবিনিময় করেন। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু না বললেও বিএনপির নেতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলও এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে তিনি অবস্থান করবেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

 


এ জাতীয় আরো খবর