-চৌগাছা (যশোর) প্রধিনিধি
যশোরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বেগমপুর ইকরা নূরানী হাফেজিয়া মাদ্রাসা নির্মানের জন্য টিন ও কোরআনের পাখিদের মাঝে অর্ধশতাধিক কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে সাড়া দিয়ে সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যগন উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন এখন যশোর জেলার চৌগাছার গন্ডি পেরিয়ে বিভিন্ন জেলায় বিস্তার প্রসার করছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই কার্যক্রম পরিচালনা করা হয় এবং এগুলো আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নিবেদিত প্রান সদস্যগন।
উক্ত মাদ্রাসার পরিচালকবৃন্দ বলেন এই সংগঠনের কার্যক্রমে তারা অনেক খুশি এবং এই সংগঠনের সফলতা কামনা করেন
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ রাকিব হাসান, মোঃ সম্রাট হোসেন, মোঃ লিমন হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ মোনায়েম হোসেন, মোঃ নাঈমুর রহমান বাপ্পি প্রমুখ। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।