মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

নতুন অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ হতাশাজনক : বাকবিশিস

  • হাসান মেহেদী :
  • ২০২৫-০৬-০৪ ১৮:০৬:০১

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে  শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির অনুপাত স্মরণকালের সবচেয়ে কম, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) নেতৃবৃন্দ। আজ বুধবার সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করা হয়।  বাকবিশিস নেতারা  উল্লেখ করেন, বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ হতাশাব্যঞ্জক।  জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের  আকাঙ্ক্ষার  প্রতিফলন হয়নি বলেও   তারা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  এবারের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১০ হাজার ৬৫৭ কোটি টাকা, যা মোট বাজেটের ১৪ শতাংশ এবং জিডিপির ১.৭৭ শতাংশ অথচ গত অর্থবছরে শিক্ষায় বাজেট বরাদ্দ ছিলো  জিডিপির ১.৭৮ শতাংশ।
বাকবিশিস নেতারা উল্লেখ করেন,  আন্তর্জাতিক মানদণ্ডে ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী একটি দেশের শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার  সুপারিশ করা হয়েছে। অথচ বাংলাদেশে প্রতি বছর ক্রমান্বয়ে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে আনা হচ্ছে যা, এবছর রেকর্ড পরিমাণে কমানো হয়েছে। 
বাকবিশিস নেতারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব বোনাস ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীতকরণের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং 
একটি বৈষম্যহীন ও উন্নত  জাতি গঠনে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন।


এ জাতীয় আরো খবর