রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

কোম্পানীগঞ্জে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৫-০৫-২৯ ১২:২৬:৪৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে
পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পিএফএস কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মুহম্মদ শহীদুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: শাপলা পারভীন পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার স্মৃতি প্রভা নন্দী,বসুরহাট পৌরসভা  জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন রায়,চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মো: বোরহান উদ্দিন,
রিয়েল মজুমদার, মো:ফরহাদ আলী,মো:এয়াছিন আলী,মো:জাফর, শৌভন চৌধুরী প্রমূখ।
পিএফএস কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্মার্ট কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসাবে কাজ করে। তাই কৃষিকে পার্টনারশিপ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। পুষ্টি নির্ভর, উদ্যোক্তা নির্ভর কৃষিই বর্ধিত জনসংখ্যা খাদ্যের চাহিদা পূরণ করতে পারবে। নিরাপদ ফসলই মানুষের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। সময়ের প্রয়োজনে উত্তম কৃষি চর্চাই এই কংগ্রেসের উদ্দেশ্য।

 


এ জাতীয় আরো খবর