ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেইনগেট সংলগ্ন হান্নানের ইজি বাইক চার্জ গ্যারেজ এর পাশে জাব্দিপুর ৫ নং ওয়ার্ড জাকারিয়ার নির্মানাধীন বাড়ির সংলগ্ন ২২ ব্যাচ ইসিই ডিপার্টমেন্ট (কুয়েট)এর শিক্ষার্থী মোঃ ইফাজকে বেলা সোয়া ৩টায় অতর্কিতভাবে চার-পাঁচজন দুর্বৃত্তরা তার গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রæত পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে কুয়েট মেডিকেল সেন্টারে পাঠায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার ডান হাত এবং বুকের বাম পাশে জখম এবং ডান হাতে ৬টি সেলাই এবং বুকে ৩টি সেলাই দেওয়া হয়েছে। ইফাজ রূপসা থানা এলাকার মহসিন জমাদার এর পুত্র ।