মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সাতক্ষীরা সিটি কলেজের কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৫-২৭ ১৮:৪৪:১৫

সাতক্ষীরা: সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষার্থী, অভিভাবকদের আয়োজনে মঙ্গলবার দুপুরে কলেজ সামনে প্রধান সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুচ আলী (বাবু), সহকারী অধ্যাপক ডঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল ওয়াদুদ, প্রভাষক গাজী রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ সাদ্দাম হোসেন,ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ। এসময় কলেজের শিক্ষক  শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এক সময় সাতক্ষীরা সিটি কলেজ খুলনা বিভাগের মধ্যে বেসরকারি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। গত 15 বছর এই কলেজের সুনাম নষ্ট করেছে। দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষরা কলেজ ফান্ড থেকে অর্থ লুটপাট করেছে। কলেজের অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার পছন্দের মানুষকে বারবার কমিটিতে স্থান দিয়েছে। কলেজের অবৈধ কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে অনথিবিলম্বে অপসারণ করতে হবে। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।

 


এ জাতীয় আরো খবর