মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সরকারি ক্রয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবেঃ আইএমইডি সচিব

  • তৌহিদ হাসান
  • ২০২৫-০৫-২৭ ১৪:১১:৩৫
ইএসসিবি এর সিটি ক্যাম্পাসে সনদ বিতরণকালে মাননীয় সচিব জনাব মোঃ কামাল উদ্দিন

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ “বেসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইএমইডি সচিব মোঃ কামাল উদ্দিন সরকারি ক্রয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে আহ্বান জানিয়েছেন ।
মঙ্গলবার (২৭.০৫.২৫) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) সিটি ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
বিভিন্ন সরকারি দপ্তর থেকে আসা প্রায় তিরিশ জন প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তাদের নিয়ে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, ডিম্যাপ প্রকল্পের টিম লিডার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব মোঃ ফারুক হোসেন, বিপিপিএ পরিচালক, যুগ্ম সচিব মোঃ নাসিমুর রহমান শরীফ, মো রেফাত আলী, এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইএসসিবি এর প্রধান, রেক্টর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান।
প্রশিক্ষণার্থীরা ইএসসিবিতে আয়োজিত এই প্রশিক্ষণকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন।

 


এ জাতীয় আরো খবর