গলি থেকে দূরে
রাজপথ ঘুরে
এসেছি তোমার দুয়ারে
তুমি কি আমায়
দিতে পার ঠাঁই
তোমার হৃদয় কিনারে?
থেকে যাব আমি
যদি রাখ তুমি
যদি রাখো ভালোবেসে
যেভাবেই থাকি,
একসাথে থাকি
ভেসে যাই কেঁদে হেসে।