বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৫ ০১:২৮:২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৪ তম জন্মবার্ষিকী এবং  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। শনিবার(২৪মে) সকালে  কলেজের বিজ্ঞান ভবন মিলনায়তনে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার  এবং বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম।
বক্তব্য  দেন আদিনা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আসগার হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহŸায়ক মোঃ আব্দুর রহিম প্রমুখ। বক্তরা বাংলা ভাষার প্রধান দুই কবি’র জীবন এবং কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা শ্রদ্ধা জানিয়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তাঁদের কর্মের জন্য   যুগ যুগ টিকে থাকবেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের প্রভাষক ইফফাত আরা,বাংলা বিভাগের প্রভাষক মাহবুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষপর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। সমগ্র অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইউসুফ আলী।


এ জাতীয় আরো খবর