আম কুড়াতে বনে গেলাম- মনে বড়ো সুখ!
কাকা এসে কান ধরলো- পেলাম খুবই দুখ!
বজ্রপাতে মানুষ মরে- বলল আমায় মা;
মেঘ আকাশে থাকিলে তুই- আম কুড়াবি না!
রোদ আকাশে ঝিলমিল করে- আমতো পড়ে না!
ছিঁড়তে গেলে চুরির দায়ে- হবে যে মামলা!
চাচার কথা মায়ের কথা- না শুনলেও হয় না;
তাদের কথা শুনলে পরে- আম খাওয়াও হয় না!