বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

শু ক্কু র চৌ ধু রী

  • কবি ও জাগতিক দায়
  • ২০২৫-০৫-২০ ০১:৩০:৪৫

কবিরা মুলতঃ শব্দের চাষী
শব্দের বুননে ফলায় কবিতা বারোমাসী,
এখন চলছে বৈরী সময় বিশ্বজনীন ক্রান্তিকাল
ক্ষুধা দারিদ্র্য উন্নতি প্রগতি তবু মানবতার আকাল।

কবিতা প্রেম ভালোবাসা আবেগ অনুভব
সমাজ সভ‍্যতা অসঙ্গতি দ্রৌহ বিদ্রোহ বিপ্লব,
যখন চারিদিকে চলে দুরাচারী দূর্বিনীতের উৎসব
ক্ষয় অবক্ষয়ে সত‍্যান্ন‍্যেষী কবিরা গর্জে সোচ্চার সরব।

ক্ষমতায় মদমত্ত অসুরে মানবতার অবক্ষয়
বর্ধিষ্ণু দখল দুষন সুবিধাবাদীর লোলুপ থাবায়,
যত মহৎ উদ্ভাবনী উদ্যোগ ব‍্যার্থ দূর্নীতির যাঁতাকলে
নির্মোহ্ নিরপেক্ষ চেতনারা জিম্মি কর্পোরেট করতলে।

কবিরও আছে জাগতিক দায়
কবিরা কবিতায় খুঁজে ফিঁরে আশ্রয়,
লিখে যায় সত‍্য সুন্দর ও মানবিক অভিপ্রায়
ক্ষয়িষ্ণু বোধ মুক্তি সাম‍্য ও ঐক‍্যের দ্যোতনায়।

সবার হাতের মুঠোয় বিশ্বের দৃশ্যপট 
মূহুর্তে আসছে ঘটনা দূর্ঘটনার আপডেট
থমকে জীবন পাল্টে গেছে জীবনের ফরমেট,
জাগতিক ভোগবাদী তাড়নায় সবাই ভুলে যায়
মানবের জন্ম প্রভূর অকৃপণ প্রেম ভালোবাসায়।
 


এ জাতীয় আরো খবর