বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • আনাম
  • ২০২৫-০৫-১৯ ২১:২৩:৩১

বোশেখে বসন্তের বাও; প্রথম বিকেলে মন কেমন আনাম,  
কিছু কি আগাম পাও নাকি আনমনে ঘুমঘুম চোখে  মনে পড়ে জিয়েলার ঘাও, 
বেতফল দ্বিতীয় বিকেলে স্বাদ তার অন্যরকম আলাদাই, 
পূর্ণিমা সন্ধ্যায় সন্দেহ মনে ঘরে না ফেরা রোজকার আড্ডায় এসব দেখা দেয় ; 
তোমাকে না দেখার  অধীর আগ্রহ..!
তুমুল তর্কে জড়ানোই আমাদের বিপ্লবের পঞ্চম 
অগুনতি বিড়ির ধোঁয়ায় উড়ে সপ্তমীর ভবিষ্যত
রবি-সোম প্রত্যেক সপ্তাহে শুধু বার হয়ে দেখা দেয়
বাকী দিনগুলি গ্রহ হয়ে ঘোরেফেরে; এসবের মাঝেও নিত্য আনন্দ, 
আড্ডায় নিভে যায় রোজকার আক্রমণ,  আক্ষেপ।  
আমরা চৌদ্দ কলায় আসক্ত, 
অমাবস্যা আর প্রপীদ কলা চাঁদের রূপের সাথে চলতে পারে, 
আমাদের এসব উপেক্ষা করে চলাই রোজকার আড্ডা। 
ঘাই, প্রতিঘাই, সকল ছলাকলা মিলে যায় নিরেট ভদ্রকলায়..!

 


এ জাতীয় আরো খবর