চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ^ময়’-শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে দু’দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৯মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার যুগে নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা, সৃজনশীলতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করার লক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এই মেলা আয়োজন করেছে।
মেলা প্রাঙ্গণের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইকী ওদুদ,জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুবিনা আনিশ। সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
মেলার প্রথম দিন ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের ৩৬টি স্টলে উপস্থপিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা। আগামীদিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবে বলে আশা করেন তাঁরা। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শক্ষার্থীরা উপস্থিত ছিলেন।