শনিবার, মে ২, ২০২৬

প্র দী প গু প্ত

  • তোমায়
  • ২০২৫-০৫-১৩ ১২:১৯:৫৩

তোমার বুকে ভেসে যে সুগন্ধ এসেছিল
সন্ধ্যার বাতাসে --
সুগন্ধের লোভে ভেবেছিলেম তোমায় ভুলেছি
বুঝিনি তোমাকেই ভরেছি ফুসফুসে সুঘ্রাণ শ্বাসে।

নদীর স্রোতের টানে টাঙিয়েছি নৌকার পাল
ভাটিয়ালি গানে ভেসেছি আনন্দে।
কখনওবা ছুঁয়েছি নদীর বুক। ছুঁয়েছি তরঙ্গিত জল
উদ্দাম খুশীতে ছুঁড়েছি সে জল আকাশের দিকে।
বুঝিনি তরঙ্গ বেগ, ভুলেছি নদীকে, 
আবেগে ভেসেছি শুধু নৌকার সাথে।

গাছের ছায়ায় বসে খেলেছি দু'জনে। ছায়াকে পেয়েছি। 
হারিয়ে ফেলেছি বৃক্ষ চেতন অচেতনে।
বৃক্ষ তবু উদ্বাহু হয়ে আকাশ ঢেকেছে। ঢেকেছে রোদ্দুর।
তুমি ছিলে মিশে বুঝিনি কখনো। তবু তুমি ছিলে।


এ জাতীয় আরো খবর