বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স ঙ্গী তা ক র

  • সত্য গৌতম কথা
  • ২০২৫-০৫-১২ ২৩:৩৬:১৮

নশ্বর পৃথিবীতে নশ্বর সব 
সময়ের স্রোত এসে 
করে দেয় শব।

জন্ম, মৃত্যু, দুঃখ, যাতনা 
এ সকল ধ্রুব সত্য 
নয় মিথ্যে রটনা।

তবুও আকাঙ্ক্ষা থাকে 
পাওয়ার অভীপ্সা জাগে 
জীবনের প্রতি বাঁকে।

বিষে আক্রান্ত 'মহাপরিনির্বাণ' 
হিংসা জর্জরিত পৃথিবীর 
দিয়ে গেছে প্রমাণ।

থামেনা লালসা, দ্বেষ 
স্থবির সম দন্ডায়মান 
আজ‌ও আছে বেশ।

করলে এসব ত্যাগ
ধরা দেবে মুক্তি 
মিলবে মহাবোধির ভাগ।

গৌতম লিখেছিলেন উপলব্ধিতে 
দেখো, জীবন মেশানো 
আছে 'জাতকের গল্প'তে।


এ জাতীয় আরো খবর