শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১১ ১২:৩৯:৩১

শুক্রবার (১১ই আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার নিশ্চিত করেছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। এছাড়া সারাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে এইচএসসি মানের পরীক্ষাও পেছানো হয়েছে। পরিবর্তীত সূচিতে আগামী ১৭ই আগস্টের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ২৭শে আগস্ট।
তপন কুমার সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে এইচএসসি মানের পরীক্ষা আগামী ১৭ই আগস্টের পরিবর্তে ২৭শে আগস্ট থেকে শুরু হবে।  অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ই আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
গত কয়েক দিনের টানা বৃষ্টি  এবং পাহাড়ি ঢলে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন ও খাগড়াছড়িতে ব্যাপক জলাবন্ধতা সৃষ্টি হয়। এতে গত সপ্তাহ তিনদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে পেছানো হলো এইচএসসি ও সমমান পরীক্ষা।

 


এ জাতীয় আরো খবর