প্রেম মানেই কী পরিণয়?
প্রেমকে পরিণয়ে করো না কুলষিত
শুদ্ধ প্রেম দূরে সরিয়ে হৃদয়কে করে বিকশিত
সেই তো জীবনের বড়ো বিজয়।
প্রেম স্বর্গীয় দান,
প্রস্ফুটিত জীবনের নববিধান।
স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে,
চলার পথের পাথেয় হয়ে জীবনের কথা বলে।
প্রেম ছাড়া বন্দুর পথ আঁধারে ঢাকা,
জীবনটা তো নয় প্রজাপতির পাখা।
প্রেমের পবিত্রতা রক্ষা করে রেখো সযত্নে লুকিয়ে অন্তরের অন্তস্তলে,
বাস্তবের কষাঘাতে কুলষিত করে পদদলিত করো না।
পাতা ঝরেই বলেই নতুন পাতা গজায়,
সুশোভিত করে তোলে বৃক্ষরাজিকে।
কবির কলমকে করে সচল, শিল্পীর রং তুলিতে ধারণ করে
নবরূপ।
প্রেমের শিখা ছড়িয়ে দাও মানুষের মাঝে, গণ্ডিতে বেঁধে নই
নই কুক্ষিগত করে।