দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন কে বৃহস্পতিবার(৮ মে) রাতে আটক করেছে দাগনভুঞা থানা পুলিশ। একদিন উক্ত ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ সোহেল এবং ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আব্দুস সাত্তার, রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের আট নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাফিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আটক কৃতদের মহিপালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।