সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

শ্রদ্ধাঞ্জলি-সংবাদ পাঠক সেরাজুল মজিদ মামুন

  • মেসবা খান
  • ২০২৫-০৫-০৩ ২২:৫৯:১৯

বাংলাদেশ টেলিভিশনের ভরাট কন্ঠের জনপ্রিয় সংবাদ পাঠক সেরাজুল মজিদ মামুনের জন্ম ১৫ জানুয়ারি ১৯৪৪ সালে বৃহত্তর বরিশালে।
পেশায় প্রকৌশলী সেরাজুল মজিদ ৬০'র দশকে ঘোষক হিসেবে রেডিও এবং টেলিভিশনে কাজ শুরু করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কলিম শরাফীর অনুপ্রেরণায়। তিনি টেলিভিশনে প্রথম সংবাদ পাঠ করেন ১৯৬৭ সালে।
২০০৪ সালে বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তিতে চ্যানেল আইয়ের ছাদ বারান্দার অনুষ্ঠানে যোগ দিয়ে অতীতের অনেক স্মৃতিচারণ করেছিলেন বরেণ্য এই সংবাদ পাঠক।
সংবাদ পরিবেশনার পাশাপাশি তিনি ছিলেন একাধারে অভিনেতা ও আবৃত্তিকার।
৩ মে ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে তাঁর ছেলের বাড়িতে মৃত্যুবরণ করেন। সেখানেই তাঁকে সমাহিত করা হয়। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর