সোমবার, জুন ১৫, ২০২৬

রী তা রা য়

  • মেঘের জল
  • ২০২৫-০৫-০৩ ১১:২৭:২৪

রঙিন প্রজাপতি গো,তুমি কি আমারে -
তোমার ওই রঙিন ডানাগুলো দিবা?
আমিও একটু ওই আকাশে পাখা মেলে
মেঘের দেশে সাঁই সাঁই করে ঘুরে আসতাম।
দেখে আসতাম ওই তুলোর মতো নরম তুলতুলে
মাখনের মতো মেঘ গুলোতে কত্তটা জল ধরে।
সেটা আমার চোখের জলের চেয়েও বেশি?
সেই জল কি আমার চোখের জলের চেয়েে-
বেশি নোনতা? নাকি খুবই মিষ্টি জল।

 


এ জাতীয় আরো খবর