ক্লান্ত মন কেবলই শান্ত হতে চায়,
এদিকে সময় শুধু শেষ হয়ে যায়,
মাঝেমাঝে বড় অস্থির লাগে,
মনে হয় ভালোই ছিলাম আগে,
ওরে পোড়ামুখী মন,
সেই আগেটা ছিলো কখন?
যুগপত কান্না এবং হাসি পায় আমার,
সুখ অসুখ খুঁজতে যাই না এখন আর!
আমি কোনওখানেই ঠিক মানিয়ে নিতে পারি না,
নতুন কিংবা পুরাতন, মানুষ, মাঠ কিংবা আয়না,
বাদ দিয়ে দেই, কী দরকার ওতো মানিয়ে নেবার,
বাহানা করি ছোট, বড় আর মাঝারি স্বপ্ন দেখার।
ঠোঁটের কোণে এক চিলতে হাসি এঁকে রাখি,
ওরে সুখ, তুই অধরা এক দুষ্ট পাখি।
ভাবিস না তোকে পেতে মন খুব চায়,
এই মনটা মরে গেলে গোলাপ হয়ে যায়।