কিছুটা স্বপ্ন রেখো দাও নিজের জন্যে পুরনো শাড়ির ভাজে আলমারির এক কোণায় মাটির ব্যাংকে সঞ্চয়ের মতো। তোমার উজাড় করা দিন যদি ফুরিয়ে যায় সেদিন সান্ত্বনা খুঁজো তার মাঝে বেঁচে থাকার হাজারটা মানে খুঁজে পাবে।