শা মী মা সু ল তা না

  • নিজের জন্যে
  • ২০২৫-০৫-০২ ২০:৩৩:২০
image

কিছুটা স্বপ্ন রেখো দাও নিজের জন্যে 
পুরনো শাড়ির ভাজে আলমারির এক কোণায়
মাটির ব্যাংকে সঞ্চয়ের মতো। 
তোমার উজাড় করা দিন যদি ফুরিয়ে যায়
সেদিন সান্ত্বনা খুঁজো তার মাঝে
বেঁচে থাকার হাজারটা মানে খুঁজে পাবে।