পুরো নাম সৈয়দা তুহিন আরা। ডাক নাম অপি করিম। জন্ম ১ মে ১৯৭৯ সালে। বিশিষ্ট মডেল, প্রকৌশলী এবং অভিনেত্রি। সাত পুরুষের ভিটে ফরিদপুর। পড়াশোনা করেছেন বুয়েটে।
অপি ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় 'মিস ফটোজেনিক' খেতাব অর্জন করেন। তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।
নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ আবার পড়াশোনা- সব ক্ষেত্রেই তাঁর দ্যুতি ছড়ানো প্রতিভা।
জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি শেষ করে ২০১১ সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন এবং নিয়মিত অভিনয় করেন রেদোয়ান রনি'র পরিচালনায় মেগা সিরিয়াল 'হাউসফুল' এ।
২০১৩ সালে অভিনয় কমিয়ে দেন তিনি। তবে কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌনকের পরিচালনায় কোহিনূর ক্যামিক্যাল বাংলাদেশের 'তিব্বত ডিটারজেন্ট পাউডার' এর বিজ্ঞাপনে অংশ নেন। পাশাপাশি বাংলাভিশনে 'জাদুশিল্পী জুয়েল আইচ আমাদের জাদুকর' উপস্থাপনা করেন।
এছাড়াও তিনি উপস্থাপিকার ভুমিকায় কাজ করেছেন চ্যানেল নাইনের 'অপি'স গ্লোয়িং চেয়ার' অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় মৌসুমের।
২০১৫ সালে সাগর জাহান রচিত ঈদের নাটক 'এ শহর মাধবীলতার না' এর জন্য কণ্ঠ দেন।
‘ধুলোপড়া সময়’ শিরোনামের এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুন্তাসির তুষার। এছাড়াও অপি শুভেচ্ছা দূত হয়েছেন পেপসিকোর ব্র্যান্ডের 'কুড়কুড়ে স্ন্যাকস' এর।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।