২৮ এপ্রিল বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সীতাকুণ্ড উপজেলা শাখার ৯ম দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে প্রধাণ অতিথি ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বরেণ্য শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুদ্দিন মোরশেদের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকবিশিস জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছার, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ শিমুল বড়ুয়া, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী প্রমুখ।
সম্মেলন শেষে বাকবিশিস সীতাকুণ্ড উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক। এতে তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীর কান্তি নাথ ও অধ্যাপক নুরুল আবসার। পরবর্তী দুই বছরের জন্য উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন মুন্সি সভাপতি ও অধ্যাপক সাইফুদ্দিন মোরশেদ সাধারণ নির্বাচিত হন। কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি অধ্যাপক দীপঙ্কর নাথ, অধ্যাপক ফেরদৌস কামাল, অধ্যাপক রত্না বড়ুয়া, অধ্যাপক নাসরাতুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি নাথ, সহ-প্রচার ও সম্পাদক অধ্যাপক তন্ময় আচার্য, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক খোরশেদ আলম, সদস্য অধ্যাপক সৈয়দা আফিয়া খাতুন, অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক শিল্পী বড়ুয়া, অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক তীবা ফারুকা, অধ্যাপক আলেয়া ফেরদৌসী, অধ্যাপক রাজীব সাহা, অধ্যাপক মো. আলাউদ্দিন প্রমুখ।