বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

আমরা চাই না কোন মব জাস্টিসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করি-শফিকুল আলম মনা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৪-২৮ ২০:৫৯:৫২

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশী রেড, হয়রানী এবং স্থানীয় যুবদল নেতা মামুন ভ‚ঁইয়া পাপনকে গ্রেফতারের প্রতিবাদে  ফুলবাড়িগেট বাস স্ট্যান্ড চত্বরে মহানগর ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা মহানগর বিএনপি'র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেছেন,"বর্তমান খানজাহান আলী থানার ওসি   আওয়ামী লীগের আমলে ওসি তদন্ত ছিলেন। আমাদের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে রেড দিয়েছেন, হয়রানি করেছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, পুলিশ কমিশনার কে বলতে চাই, অবিলম্বে ওসিকে এই থানা থেকে প্রত্যাহার করতে হবে। শুধু তাই নয়, যে ধৃষ্টতা দেখিয়েছে এর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে । আর তা না হলে বিএনপি'র নেতা-কর্মীরা যদি রাজপথে নামে, আমরা চাই না কোন মব জাস্টিসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করি। আমরা চাই ওসি কবির এবং এসআই ইশতিয়াকের বিরুদ্ধে যত দ্রæত সম্ভব পুলিশ কমিশনারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে"।প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, 'মামুন ভ‚ইয়া পাপনকে মুক্তি দিতে হবে ২৪ ঘন্টা সময়। এ না হলে ২৪ ঘন্টা পরে আমরা খানজাহান আলী থানা হাজার হাজার মানুষ ঘেরাও করব। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে মামলা করেছিলাম, সেই মামলায় খানজাহান আলী থানার কয়জন গ্রেপ্তার হয়েছে? স্বৈরাচারের দোসর কাউকে আপনি গ্রেফতার করতে পারেন নাই। এ অঞ্চলে যারা তান্ডব চালিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে,  এ অঞ্চলে আমাদের নেতা-কর্মীদের রাতের ঘুম হারাম করেছে, দিনের ঘুম হারাম করেছে, সেই সমস্ত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে"।

সোমবার (২৮ এপ্রিল) বিকালে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি'র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খানজাহান আলী থানা বিএনপি'র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সদর থানা বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, জেলা যুবদলের আহŸায়ক রুবায়েত হোসেন, মহানগর যুবদলেরআহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, রফিকুল ইসলাম রফিক, শওকত হোসেন হিটু, জাহাঙ্গীর আলম খোকা, এনামুল হাসান ডায়মন্ড, ইমদাদুল হক, হেলাল শরীফ, রইস উদ্দিন, মামুন শেখ, আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, আল মামুন জুয়েল, মেহেদী হাসান বাপ্পী, মাসুম খান, আলামিন, রাসেল মাহমুদ, চয়ন শরীফ, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ হাবিবুর রহমান বিপ্লব ইলিয়াস হোসেন প্রমুখ।প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে খুলনা যশোর-মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


এ জাতীয় আরো খবর