বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বি বি ফা তে মা কা নি জ

  • চিরকুট
  • ২০২৫-০৪-২৮ ০১:২৪:৪২

নির্ধারিত সময় ফুরায়,
পৃষ্ঠা উল্টায় দিনের পর দিন।
স্বপ্ন স্বপ্নের মত ।
আসা নৈরাশার। 
রাজ্য লুটে নৈরাজ্য।
নামে বেনামে দখলদার।  
রুপকথার ফিনিক্স পাখির 
বসত গুঁড়ো  ধূলিকণায়
বাতাসে ভাসে সেই আত্ম চিৎকার। 
ভূমিহীনরা  ভূমিদস্যু ।
রক্তচোষা জোঁক হয়
ডাকাত দলের সর্দার।
রাস্তার ভিখারি কে পাঠালে 
মজলিসে,মহলে।
আজো ঠাঁয় দাঁড়িয়ে থাকি-
কেবল তোমার পানে চেয়ে। 
কোন কূলকিনারা কি নাই?
করবে না তোমায় দেখার পথ।
আসায় বুক বেঁধে কি
হবে যাত্রা শেষ! 
বল! উত্তর দাও?
আর চুপ থেকো না দয়াকরে।


এ জাতীয় আরো খবর