নির্ধারিত সময় ফুরায়,
পৃষ্ঠা উল্টায় দিনের পর দিন।
স্বপ্ন স্বপ্নের মত ।
আসা নৈরাশার।
রাজ্য লুটে নৈরাজ্য।
নামে বেনামে দখলদার।
রুপকথার ফিনিক্স পাখির
বসত গুঁড়ো ধূলিকণায়
বাতাসে ভাসে সেই আত্ম চিৎকার।
ভূমিহীনরা ভূমিদস্যু ।
রক্তচোষা জোঁক হয়
ডাকাত দলের সর্দার।
রাস্তার ভিখারি কে পাঠালে
মজলিসে,মহলে।
আজো ঠাঁয় দাঁড়িয়ে থাকি-
কেবল তোমার পানে চেয়ে।
কোন কূলকিনারা কি নাই?
করবে না তোমায় দেখার পথ।
আসায় বুক বেঁধে কি
হবে যাত্রা শেষ!
বল! উত্তর দাও?
আর চুপ থেকো না দয়াকরে।