সোমবার, আগস্ট ১৭, ২০২৬

দৌলতপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৪-২৭ ১৬:১২:৩৮
ছবি- অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ পাট বোঝায় ট্রাক।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 
আজ রোববার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহেরমাদি এলাকা থেকে পাটবোঝাই ট্রাকটি সৈয়দপুরের উদ্দেশে রওনা দেয়। পথে শান্তিনগর মাঠের মধ্যে পৌঁছালে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ট্রাকে আগুন ধরে যায়। ট্রাকে আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ চিৎকার শুরু করে। বিষয়টি টের পেয়ে ট্রাকচালক দ্রæত গাড়িটি থামান। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে ক্ষতিগ্রস্থ  পাট ব্যবসায়ী লিটন জানান, পাটবোঝাই ট্রাকটি (কক্সবাজার ট-১১-০১০৫) সৈয়দপুর যাচ্ছিল। অগ্নিকান্ডে প্রায় ৯ লাখ টাকার পাট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি দাবি করেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, "রাস্তার পাশে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে ট্রাকে থাকা পাটে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রাক ও পাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।"

 


এ জাতীয় আরো খবর