রবিবার, জুন ২৮, ২০২৬

সড়ক দূর্ঘটনায় কপিলমুনির মা ও শিশু ছেলে নিহত

  • এইচ,এম শফিউল ইসলাম
  • ২০২৫-০৪-২৫ ১৯:১১:৩২

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও তার শিশু সন্তান নিহত ও মোটরসাইকেল চালক স্বামী এবং মেয়েসহ দুথজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার পাইকগাছা থানার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধূ (২৬) ও তাদের শিশু ছেলে সৌরভ সাধু (২)। এঘটনায় নিহতের স্বামী অপূর্ব সাধু (৩২) ও তাদের মেয়ে সূর্বণা ওরফে সুমি সাধু (৫) গুরুতর আহত হয়। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মাহমুদুল ইসলাম জানান, অপূর্ব সাধু তার স্ত্রী রিতা সাধু, মেয়ে সূর্বণা ওরফে সুমি ও শিশু ছেলে সৌরভ সাধুকে নিয়ে চারজন একটি মটরসাইকেলে ছিলেন। তারা পাইকগাছার কপিলমুনি থেকে পাটকেলঘাটা হয়ে যশোরের সাগরদাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পতিমধ্যে বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহণের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে রিতা সাধু ও তার ছেলে সৌরভ সাধু ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর অহত হয় অপূর্ব সাধু ও তার মেয়ে সুমি সাধু। স্থানীয়রা তাদের দুথজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদেরকে সাতক্ষীরা সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পরিবহনটিকে আটকের চেষ্টা চলছে।

সম্পাদকীয় মন্তব্য:
এই ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, নিরাপদ সড়ক কেবল একটি দাবি নয়, এটি ভালোবাসা, স্বপ্ন, ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। কর্তৃপক্ষের উচিত প্রতিটি মৃত্যুর পেছনে থাকা দায়গুলো খুঁজে বের করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

 

 


এ জাতীয় আরো খবর