খুলনার ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নব নির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১'৩০টায় মাদ্রাসা হলরুমে অধ্যক্ষ কে এম জাকির হোসেন'র সভাপতিত্বে ও বাংলা প্রভাষক মশিউর রহমান'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় আলোচনা করেন এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আঃ রশিদ আল আযাদ,
সাবেক প্রধান শিক্ষক আতিয়ার রহমান,ইংরেজি প্রভাষক রেজওয়ানুল হক,এডহক কমিটির নব নির্বাচিত অভিভাবক সদস্য অহিদুজ্জামান খান,এতিমখানা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার রোকনুজ্জামান,সাংবাদিক মাহবুবুর রহমান
এছাড়া উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিক জাহাঙ্গীর আলোম মুকুল,সাংবাদিক রফিকুল ইসলাম, মোহাম্মদ এনায়েত হোসেন,মোঃ মফিজুল ইসলাম,হাফেজ আমিনুল ইসলাম,মেম্বার জনাব আলী ঢালীসহ উক্ত
মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী ও এলাকাবাসী।