ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দৌলতপুর দিবা/নৈশ কলেজের অধ্যক্ষ হিসাবে এ এস এম আনিসুর রহমানকে পুনবহল। উচ্চ আদালতের এক আদেশে তিনি দীর্ঘ ২ মাস ৪ দিন পরে স্বপদে বহাল হলেন। ২১ জুলাই সোমবার কলেজের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ হিসাবে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন।
উচ্চ আদালতের এক আদেশে বলা হয় গত ১৭/২/২০২৫ (সংযোজন-ডি) থেকে অধ্যক্ষ, দৌলতপুর ডে-নাইট কলেজ, দৌলতপুর, খুলনা হিসাবে তার চাকরি থেকে আবেদনকারীর স্থগিতাদেশ প্রত্যাহার বা বাতিল করার জন্য উত্তরদাতাদের যথাযথ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা করেছেন। নির্দেশনা অনুযায়ী পূর্বের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে আবেদনকারীকে ৭ (সাত) দিনের মধ্যে স্বাভাবিক নিয়মে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ এ.এস.এম. আনিসুর রহমানকে স্বপদে বহালের জন্য আদেশ প্রদান করেছেন।
এ বিষয়ে এ এস এম আনিসুর রহমান জানান, বিগত এডহক কমিটির সভাপতি শেখ মোঃ মাসুদ হোসেন রনি ১৫/০২/২৫ তারিখে আমাকে একটি সভার আহবান করতে বলেন। যথারিতি সভার আহবান করা হলে উক্ত সভায় উপস্থিত হয়ে ততকালিন সভাপতি মোঃ মাসুদ হোসেন রনি কোন কারন ছাড়াই হঠাৎ সভার মধ্যে নিয়ম বহিভ‚ত ভাবে আমাকে একটি সাময়িক বরখাস্তের চিঠি ধরিয়ে দেয়। একই সময়ে আমার স্থলে ননএমপিও একজন শিক্ষককে আমার স্থলে দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি আমি প্রতিবাদ করলেও আমার কথায় কোন কর্ণপাত না করায় আমি আদালতের স্বরনাপর্ণ হই। মহামান্য উচ্চ আদালতের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে, এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এর নির্দেশনা অনুযায়ী দৌলতপুর দিবা/নৈশ কলেজের সভাপতিকে আদেশটি প্রতিপালনের জন্য বলেন। মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর মোঃ জয়নাল আবেদীন সহ কলেজের ম্যানেজিং কমিটির সদস্য এবং সকল শিক্ষকগণের উপস্থিতিতে অধ্যক্ষ হিসাবে এ এস এম আনিসুর রহমানকে দায়িত্ব বুঝে দেন। একই সাথে কলেজের মানউন্নয়নে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।