জিন্দাবাজারে মহিলা সেজে চুরি করতে এসে গণধোলাই
- মো. রেজা রুবেল, সিলেট
-
২০২১-০৫-১২ ১৫:১৫:০৭
- Print
সিলেট নগরীর জিন্দাবাজারে বোরকা পরে মহিলা সেজে চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে এক যুবক।
বুধবার (১২মে) রাত সাড়ে ১১টায় নগরীর জিন্দাবাজার শুকরিয়া মার্কেটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, শুকরিয়া মার্কেটে শপিং করতে আসা এক মহিলার পার্টস ব্যাগ ধরে টান দেয় বোরকা পরিহিত একজন লোক। তখন মহিলা চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়ে বোরকা পরিহিত লোককে আটক করে। এসময় হিজাব খুলে মহিলা সেজে চুরির বিষয়টি বুঝতে পেরে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষনিকভাবে আটক ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি।
কোতোয়ালী থানা পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করেছে।