সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আজ কুয়েট হল সমন্বয় কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৫-০৪-১৫ ২০:৪৮:০১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরী) সিন্ডিকেট সভায় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সংঘটিত দুঃখজনক ঘটনায় শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে অত্র বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭ (সাইত্রিশ) জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর নামের তালিকা ও সংখ্যা দেখা যাচ্ছে। এপ্রেক্ষিতে সকলকে জানানো যাচ্ছে যে, অভিযুক্ত শিক্ষার্থীদের নামের তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। তাই এসব তালিকা দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল শিক্ষার্থীকে সতর্ক থাকার আহবান করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি এই তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ পর্যালোচনার মাধ্যমে শাস্তি বিষয়ক সিদ্ধান্ত নিবেন।
সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ মে ২০২৫ তারিখে হল খোলার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও গুটিকয়েক শিক্ষার্থী হলের তালা ভেঙে প্রবেশ করেছে যা স্পষ্টত  বিশ্ববিদ্যালয় তথা দেশের আইনের লংঘন।  উক্ত শিক্ষার্থীদেরকে দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার জন্য বলা হলো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা যাচ্ছে যে, তারা যেন কোনো ধরণের অপপ্রচারে প্রভাবিত না হয় এবং বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণ করে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কাম্য।
 

 


এ জাতীয় আরো খবর