বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোলাপগঞ্জে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৫-০৪-১২ ০০:১০:২৯

গোলাপগঞ্জে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ওয়েছুর রহমানকে (৬১) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা। 
শুক্রবার ১১ এপ্রিল রাত ৮ ঘটিকায় দাড়িপাতন এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়েছুর রহমান গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক। ১৪ নভেম্বর ২০২৪ এ দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নং- ১১ জিআর-১৫৫
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা। 

 


এ জাতীয় আরো খবর