তুমি আমাকে বলেছিলে পায়ে পড়ি, আমার জন্য কিছু লেখো আমার পা পদ পল্লব নয় মিছিলে হাঁটা কড়া পড়া পা ওই পা ছুঁয়ো না, ছি! তার থেকে এই যে পায়ে পা মিলিয়ে হাঁটছি, হাতে হাত এ কি কম ভালোবাসা বলো!